1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজায় ইসরাইলী গনহত্যায় ফিলিস্তিনি শহীদদের স্বরনে বন্দরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২০১ Time View

ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনি শহীদদের রূহের মাগফেরাত কামনায় ২২নং ওয়ার্ডের সমাজ সেবক,সাবেক ছাত্রদল নেতা বীরমুক্তিযোদ্ধার সন্তান প্রবাসী ফরিদ হোসেন রুবেল এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার শাহী জামে মসজিদে বাদ জুম্মা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রবাস থেকে মোবাইলে এক ভার্চুয়াল বক্তব্যে গনমাধ্যমকে ফরিদ হোসেন রুবেল জানান, ইসরাইল কোন দেশ ছিলনা। তারা ফিলিস্তিনে আশ্রয় নিয়ে আজ তাদের উপর বোম্পিং করছে। ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে। ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের মুসলমানদের অগ্রনী ভূমিকা রাখা উচিত। আমি এমন অমানবিক হত্যা ও অত্যাচারের তীব্র নিন্দা জানাই।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মুসল্লীবৃন্দ।

পরিশেষে ফিলিস্তিনে শহীদের জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের পেশ ঈমাম হযরত মাওলানা সালমান রাফিকী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি