1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
গৌরিপুরে নকল জুস কারখানা সিলগালা সহ মালিক দুলালকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

গৌরিপুরে নকল জুস কারখানা সিলগালা সহ মালিক দুলালকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩৭৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ গৌরিপুরে নকল শিশু খাদ্য ফলের জুস তৈরি করে বাজার জাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে যা শরীরের জন্য ক্ষতিকর। এমন তথ্য পায় ময়মনসিংহে এনএসআই-এর গোয়েন্দা সংস্থা। পরে এ তথ্যের ভিত্তিতে ৪ মার্চ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কলতাপাড়া রুপনাকান্দা গ্রামে নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলাল উদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয় এবং জুস ও বোতল পুড়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার। এ সময় সাথে ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুর হাসান, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার এন.এস.আই, পুলিশ এবং বিএসটিআই প্রমূখ।  উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুর হাসান জানান, নকল জুস কারখানার মালিককে অর্থদণ্ড সহ জেলে প্রেরণ এনং নকল জুস কারখানা বন্ধ ঘোষণা সহ নকল জুস ধ্বংস করা হয়। সকল অপরাধ ও নকল পণ্যের উপর উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি