1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৯ Time View

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আলহাজ্ব ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও লায়ন মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে রবিবার (২ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র  সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। আহ্বায়ক কমিটির বাকিদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়। উল্লেখ্য, দলের তিন নেতার বিরুদ্ধে রাতের আঁধারে এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নেয়ার অভিযোগ ওঠার পর গত ১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয় জেলা বিএনপির ওই সময়ের আহবায়ক কমিটি। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণার আভাস দিলেও পাঁচ মাস পেরিয়ে যায়। সর্বশেষ আজ কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি