1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করে খান: বেলকুচিতে রফিকুল ইসলাম খান  - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

চাঁদাবাজি বাদ দিয়ে ভিক্ষা করে খান: বেলকুচিতে রফিকুল ইসলাম খান 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৩ Time View

টুটুল শেখ বেলকুচি সিরাজগঞ্জ: জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই। শান্তির দেশ বিনির্মানে জামায়াত লড়াই করে যাচ্ছে। তবে একটি দল তারা ইতোমধ্যে চাঁদাবাজি ও ফ্যাসিবাদী কার্যক্রম শুরু করেছে। চাঁদাবাজির জন্য তরুণেরা রক্ত দেয়নি। চাঁদাবাজি বাদ দেন প্রয়োজনে ভিক্ষা করে খান।

জামায়াত নেতা রফিক খান বলেন, জাতীয় সরকারের আগে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। একটি দল আমাদের সাথে এই দাবিতে ৫ আগষ্টের আগেও একসাথে আন্দোলন করতো। এখন তারা উল্টো বলছে।

শুক্রবার বিকেলে সোহাগপুর আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান,অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ কারও তালুক নয়, ১৮ কোটি মানুষদের আর কোন ফ্যাসিবাদ ও চাঁদাবাজির স্থান হবে না। মানবিক ও সমৃদ্ধ দেশ গঠনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পক্ষ রায় দেতে সকলকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ।

সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনে এনায়েতপুরের শহীদ হাফেজ সিয়াম হোসেনের পিতা আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এসময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাও. শাহিনুর আলম, নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাও. মাজ্হারুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি