1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩২ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার বুলনপুরে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভটভটির চালক ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি মতিউর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বুলনপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে একটি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। দুর্ঘটনায় আহত মেহেদি হাসান মিলনকে স্থানীয়রা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি