1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
চৌহালীতে বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

চৌহালীতে বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৩ Time View

আবু দাউদ রানা চৌহালী সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার মনিটরিং করছেন, যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।

সম্প্রতি তাঁর নেতৃত্বে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বিক্রেতাদের ন্যায্য মূল্য নির্ধারণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এমন মনিটরিং কার্যক্রমের ফলে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকছে এবং ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হচ্ছেন। সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রশাসনের এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “জনগণের স্বার্থেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অসাধু ব্যবসা করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে বাজারে সঠিক প্রতিযোগিতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি