1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাতকে ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র শব‌ – এ- বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় :- মির্জা ফখরুল নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শিবুদাসের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে

ছাতকে ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩০০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে এক কিশোরিকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমাম মাওলানা শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মাওলানা শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বানীগ্রামের মৃত. আবদুল বারির ছেলে ও ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও ওই মসজিদে
পরিচালিত ইত্তেহাদুল কুররা বাংলাদেশের একজন সহকারী শিক্ষক। জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা শফিকুর রহমান। এবার মাহে রামজানে ওই মসজিদে ইত্তেহাদুল কুররা অধীনে কেরাত প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়। তিনি ওই কেন্দ্রের একজন সহকারী শিক্ষক।

থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম রামাদান থেকে মসজিদে ইত্তেহাদুল কুররার প্রশিক্ষণ কেন্দ্রে ভিকটিম কিশোরি ভর্তি হয়। এর পর থেকে ওই মসজিদের ইমাম ও ইত্তেহাদুল কুররার শিক্ষক মাওলানা শফিকুর রহমানের কু-নজর পড়ে ভিকটিম কিশোরির দিকে। এক পর্যায়ে গত ৬ মার্চ দুপুর ১টার দিকে অন্যান্য শিক্ষার্থীরা ছুটি শেষে মসজিদ থেকে বাড়িতে চলে গেলে কৌশলে সহজ স্মরল ওই কিশোরকে মসজিদের ইমাম কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট ওই ইমাম। এ ঘটনা কাউকে না বলতে কিশোরিকে ভয় দেখিয়ে প্রথমদিন সে বিদায় দেয়। দুইদিন পর গত ৮ মার্চ দুপুরে ওই ভিকটিমকে জোরপূর্ব তার কক্ষে নিয়ে আবারও পাশবিকতা চালায় ওই লম্পট।

বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবহিত করে। এ বিষয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের ফুফু। এর প্রেক্ষিতে গত রোববার মসজিদ সংলগ্ন এলাকা থেকে লম্পটকে গ্রেফতার করে ওইদিন তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরিকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সেই সাথে ওই কিশোরিকে পরিক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি