1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ছাত্রনেতা শোয়েবের মৃত্যুতে গলাচিপায় শোকের ছায়া - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ছাত্রনেতা শোয়েবের মৃত্যুতে গলাচিপায় শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১০৩২ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়খালী) প্রতিনিধিঃ- কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এম এম শোয়েব রহমান (৩৫) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. চুন্নু মোক্তারের ছেলে। সহোদর তিন ভাই-বোনের মধ্যে শোয়েব ছিলেন মেজ। মঙ্গলবার আসর বাদ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় গলাচিপা শহরের জৈণপুরী পীর সাহেব খানকা মাঠে দ্বিতীয় ও সকাল ১০টায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী নিজ গ্রামের বাড়ির মসজিদ মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মু. হাসান মামুন, গলাচি উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদল, গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল, বিএনপির সকল অঙ্গ সংগঠনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা গভীর শোক প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি