1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কলাপাড়ায় গনসচেতনতা র‍্যালী - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কলাপাড়ায় গনসচেতনতা র‍্যালী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৫৯ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি। জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ”দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যে গনসচেতনতা মুলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালিটি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে পাখিমারা বাজারের ঢাকা কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিন শেষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান খান। এসময় অন্যান্যের মধ্যে সিপিপি উপজেলা টিম লিডার মো. আ.মোতালেব হাওলাদার, নীলগঞ্জ ইউনিয়ন টিমলিডার মো.সোহরাব হোসেন, ডেপুটি ইউনিয়ন টিমলিডার আবুতালেব ইভান মাতুব্বর, চাকামাইয়া ডেপুটি ইউনিয়ন টিমলিডার শহীদুল ইসলাম তালুকদারসহ নীলগঞ্জ ইউনিয়নের ২১ টি ইউনিটের টিমলিডার, সিপিপি সেচ্চাসেবক ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউনিটের মৃত ও স্থানান্তরিত সেচ্চাসেবকদের বিলুপ্ত করে নতুন সদস্য ভর্তি আবেদন গ্রহন ও পুরাতনদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি