1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জাপান ও দক্ষিণ কোরিয়া নেতাদের সঙ্গে সাক্ষাত করলেন বাইডেন - শিক্ষা তথ্য
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ

জাপান ও দক্ষিণ কোরিয়া নেতাদের সঙ্গে সাক্ষাত করলেন বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৯৩ Time View

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নিয়ে বিশ্বের অনেক দেশই উদ্বেগের মধ্যে রয়েছে। এ অবস্থায় কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৫ নভেম্বর ২০২৪(শুক্রবার) তিনি এই দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত করেন। খবর রয়টার্স

আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চীনা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করবেন। যা চীনা অর্থনীতিকে কিছুটা ঝামেলায় ফেলতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনের ঘনিষ্ঠ জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন বাইডেন।

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াতে সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলা কয়েক দশক ধরে দ্বন্দ্বের অবসান না হওয়ায় এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপান ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী হামলা ও উত্তর কোরিয়ার সেনা পাঠানোকে ব্যাপক সমালোচনা করে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এছাড়া বিবৃতিতে, বন্দর, জ্বালানি এবং পরিবহনের ক্ষেত্রে ফিলিপাইনকে সহযোগিতার কথা বলা হয়েছে।

পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকনোমিক করপোরেশনের (অ্যাপেক) বৈঠকের ফাঁকে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি