1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারাকান্দা থানা পুলিশের বিরুদ্ধে রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করায় সংবাদ সম্মেল - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু রমজানের পবিত্রতা রক্ষার্থে কলাপাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক

তারাকান্দা থানা পুলিশের বিরুদ্ধে রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করায় সংবাদ সম্মেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩২৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের বিরুদ্ধে রাসেল সরকার(৪০) হত্যা মামলার আসামিদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে। মামলা হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও আসামি ধরছে না তারাকান্দা থানা পুলিশ। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসীরা । তারাকান্দা প্রেসক্লাবে ৯ই মার্চ রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করেন নিহত রাসেল সরকারের ছেলে মোঃ ইফাত সরকার(১১) ও বড় ভাই নয়ন মিয়া। এ সময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, প্রতিবেশী রফিকুল ইসলাম রবি গংদের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। গত ২৬ শে ফেব্রুয়ারি উপজেলার বিসকা ইউনিয়নের স্বতন্ত্র একতেদায়ী মাদ্রাসা এলাকায় পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম রবি গংরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রাসেল সরকারকে গুরুতর আহত করে। পরে এলাকার স্থানীয় লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে ,কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।  উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারাকান্দা থানার নিহত রাসেল সরকারের বড় ভাই নয়ন মিয়া বাদী হয়ে ৭ জনকে বিরুদ্ধে ২/৩/২৫ তারিখে মামলা দায়ের করেন। মামলা রুজু হাওয়ার পরেও তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ টিপু সুলতান এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারে নাই রহস্যজনক ভূমিকায়। নিহত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন , গত সাত দিনেও তারাকান্দা থানা পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে আশেপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নেই কোন তৎপরতা পুলিশ ওই ভূমিকা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তাই বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোরপূর্বক দাবি তুলেছে। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, এ মামলার আসামিরা আত্মগোপনে রয়েছেন তাই আসামিদের গ্রেফতার করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যাতে দ্রুতগতিতে আসামি গ্রেফতার হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি