1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দশমিনায় পৌর যুবদলের লিফলেট বিতরণ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় পৌর যুবদলের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪৬৩ Time View
সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর দশমিনায় গলাচিপা পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাহিদুল ইসলাম জাহিদ প্রথমে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলির ব্রিজ বাজারে লিফলেট বিতরণ শুরু করেন। পরে তিনি উপজেলার আউলিয়াপুর বাজার, আউলিয়াপুর লঞ্চ ঘাট, জৌতা বাজার, জৌতা শাপলা চত্বর, আরজবেগী বাজার, কালা রানী বাজার, পাগলা বাজার ও পাতার চর বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় জাহিদ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সমর্থনের উদাত্ত আহবান জানান। লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. মারুফ, রনগোপালদী ইউনিয়নের জৌতা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তালাশ মৃধা, ইউনিয়ন যুবদল নেতা মো. জামাল আকন, মো. রুবেল হাওলাদার, মো. জহির ভূঁইয়া, মো. ইউসুফ কাজী, মো. রাইসুল, মো. এমাদুল সরদার প্রমুখ। জাহিদ বলেন, ‘২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের সহযোগিতার বিকল্প নেই। সাধারণ মানুষের ভালবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করতেই আমরা পৌর যুবদলের পক্ষ থেকে এসব লিফলেট বিতরণ করে যাচ্ছি। পাশাপাশি লিফলেটের সারমর্ম আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছি এবং সাধারণ মানুষকে সবসময় বিএনপির পাশে থাকার উদাত্ত আহবান জানাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি