1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দীর্ঘদিন যাবত সড়কের বেহালদশা, দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘদিন যাবত সড়কের বেহালদশা, দুর্ভোগ থেকে মুক্তি চায় এলাকাবাসী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

জেলা শহরের সরকারি বয়েজ হাইস্কুল আই.ই.টি স্কুল ও হাস প্রজনন খামানের সামনের অতি গুরুত্বপূর্ণ সড়কটি খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। ছোট-বড় দূর্ঘটনা এ সড়কের নিত্য সঙ্গী হয়েছে।

নারায়ণগঞ্জ শহর থেকে আদমজী-শিমরাইল মোড়ে যাতায়াতের জন্য এটি একমাত্র সড়ক। এছাড়াও সড়কটি আদমজী ইপিজেড হয়ে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা দুটি থানাকে করেছে সংযুক্ত । যার কারনে প্রতিদিন কয়েক হাজার রিকশা, অটোরিকশাসহ হালকা এবং ভারী যানবাহন চলাচল করে এ সড়কে।

দীর্ঘদিন ধরে এটি পূর্ণাঙ্গ সংস্কারের অভাবে দিন দিন মৃতুফাঁদে পরিণত হয়েছে। সড়কের অবস্থা এতটাই খারাপ যে, মালামাল বোঝাইসহ একটা ট্রাক এই ভাঙা অংশ টুকু পার হওয়ার সময় অপর পাশ থেকে আসা যানবাহনকে অপেক্ষা করতে হয়। পাছে যেন উল্টিয়ে না পড়ে।

এদিকে সড়কের এ অংশের বেহাল দশায় অটোরিকশা, রিকশাগুলোর গতি কম থাকার সুযোগে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ ও পথচারীরা। ছিনতাইকারীরা নির্বিঘ্নে ছিনতাই করে কেটে পড়ছে। আইইটি স্কুলে আসা যাওয়া ছাত্ররা রেহাই পাচ্ছেনা ছিনতাইকারীদেও হাত থেকে।
জনি নামে স্থানীয় এক বাসিন্দা জানান, দিনের তুলনায় সড়কের এ ভাঙা জায়গাটা রাতে আরো ভয়ংকর। এ জায়গাটা এখন ছিনতাই কারীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে কারন ছিনতাইয়ের পর তারা পাশের কেল্লা যাওয়ার সংযুক্ত সড়ক দিয়ে অনায়াসে পালিয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দা এবং চলাচলকারীদের দাবী, সড়কটির ভাঙা অংশটুকু সংস্কার ও মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে এ জনদুর্ভোগ থেকে মুক্তি দান করেন।

এদিকে সড়ক সংস্কারের বিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিই্ও জাকির হোসেনের মোবাইলে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি