1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দেওভোগ ছিনতাইকারী ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

দেওভোগ ছিনতাইকারী ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৬ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বাবা হাজী আলম চাঁন। সীমান্ত রাজধানীর একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে কলেজে যাওয়ার পথে দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। সীমান্তের বাবা হাজী আলম জানান, ছিনতাইকারীরা তার ছেলের পথরোধ করে ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় ছিনতাইকারীরা সীমান্তের মাথা, পেট ও পায়ে ছুরিকাঘাত করে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তিনি মারা যান। সদর মডেল থানার ওসি বলেন, “ভিক্টিম পরিবারের মামলা করার কথা ছিল৷ তারা পরে আসেননি৷ মারা যাবার বিষয়টি শুনিনি৷ সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা হবে৷”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি