1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দেশকে আমরা একটি সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই - রতন - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

দেশকে আমরা একটি সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই – রতন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫৭ Time View

মোঃপন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩রা ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টায় নগরীর পুরাতন জিমখানা এলাকায় এ সমাবেশের আয়োজন  করে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদ। সমাবেশে সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম রতন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশকে আমরা একটি সুখি, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে চাই।২০০৭ সালের বিপদকামী সময়ে এ সংগঠনের জন্ম হয় আর এটা মানব জমিন পত্রিকার হেডলাইন আসে।  একসময় যারা বিএনপিকে কটাক্ষ করতো, গলা উঁচু করে বিভিন্ন এলোমেলো কথা বলতো তারা আজকে কোথায়। আজকে তারা নেই কিন্তু আমরা আছি। তারা আসবে কিনা জানিনা, যদি তারা কখনো আসে তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে আমরা মহানগরের যে কমিটি দিবো সেটার মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে কাজ করতে হবে। এছাড়াও এই কমিটিতে যাদেরকে নেয়া হবে তাদের অবশ্যই বিএনপি পরিবারের হতে হবে। এই ফ্যাসিষ্ট সরকারের সাথে আতাতের কোন দরকার নেই, তারা যে ভুল করেছে আমরা সেই ভুল করতে চাই না। প্রধান অতিথির বক্তব্যে শেষে জেলা কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে জাহাঙ্গীর বেপারীকে সভাপতি,নাসির হোসেন কে সাধারণ সম্পাদক, মোঃ ইব্রাহিমকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ শহীদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। সমাবেশে স্বেচ্ছাসেবক দল সদর থানার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, খালেদা জিয়া-তারেক রহমান মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আরিফুর রহমান মোল্লা, সহ-সভাপতি রবিউল আলম রুহীন, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ,উজ্জ্বল হোসেন,ফারুক আহমেদ, হাবিবা চৌধুরী বিথী, সুজন মাহমুদ, হাজ্বী ফারুক হোসেন সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি