1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ :হাসান মামুন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’ :হাসান মামুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪২৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 241.11017; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা, মামলা, নির্যতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। আর দলের যেসব নেতারা শালিসীর টাকা আত্মাসৎ করেছেন এবং এর নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ দীর্ঘ ২৩ বছর পরে পটুয়াখালীর গলাচিপায় শনিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির আয়োজনে গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। হাসান মামুন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

৫ আগস্টের পরে তিনি প্রতিটি মুহূর্তে সতর্ক করেছেন এবং দোষ-ত্রুটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন বিকল্প থাকবে না।’ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা মিয়া। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, খন্দকার মিজানুর রহমান, পঙ্কজ দেবনাথ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, শহিদুল ইসলাম মোল্লা ও মো. মাসুদ রানা, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি