1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলপুরে মানববন্ধন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফুলপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩১৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহের ফুলপুরে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের মেইনবাসস্ট্যান্ডে সংলগ্ন আঞ্জুমান মার্কেটে সামনে ১১ই মার্চ মঙ্গলবার দুপুরে এ মানববন্ধন করেন তারা। সারাদেশে একের পর ধর্ষণ, খুন ও নারী প্রতি সহিংসতা বেড়েই চলেছে তা বন্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। কর্মসুচী সফল করতে সকাল সাড়ে ১০ টা থেকে স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গা থেকে ছাত্র ছাত্রী আসতে থাকেন মেইনবাসস্ট্যান্ডে। এরপর বের হয় এক প্রতিবাদ মিছিল।

মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন করেন। এ সময় তাদের কন্ঠে উচ্চারিত হচ্ছিল তুমি কে আমি কে, আছিয়া আছিয়া। আমার বোনের কান্না, আর না আর না। দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শহর। আরো বলেন মানববন্ধন থেকে ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা অতি দ্রুত নিষ্পত্তিসহ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়। এছাড়াও এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্র জনতার হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই’, ‘সারা বাংলা খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমি আছিয়া হতে চাই না, ‘নারী নিপীড়ন বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ মানববন্ধনের নেতৃত্ব দেন রাহাত, সোহেল, মমিন, সোহাগ, দুই আল-আমিন সহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি