1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬৬ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা। এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আরও সতর্ক হতে হবে, যেখানেই ধর্ষক দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবার সড়কে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি