1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২৭৮ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিতের ফ্যাসিস্টদের মত করে নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতার হৃদয়ের স্পন্দন গণমাধ্যম। এই গণমাধ্যমের কারণেই কালে কালে লোভি-বাটপার- স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছে।

১৪ মার্চ সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে নতুনধারা ‘গণমাধ্যম হুমকির মুখে আবার : রাজনৈতিক নেতৃবৃন্দেও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতিকে জ্ঞানশূন্য করতে-বিবেকহীন করতে যখনই শেখ মুজিবুর রহমান গণমাধ্যমগুলোকে বন্ধ করেছে, গণমাধ্যমহীন দেশে তাঁর পতন হয়েছে, জীবন নিয়েছে শত্রুপক্ষ; এরপর তাঁর কন্যা যখনই গণমাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা করেছে, তখনই গণমাধ্যমহীন দেশে শিক্ষার্থীদের একটা আন্দোলনের মুখে তাকে পালাতে হয়েছে। অতএব, বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকার ও নতুন দলের নেতাকর্মীদের অতিত থেকে শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে ফ্যাসিজম চরম পতন নিশ্চিত করলে ক্ষতিগ্রস্থ শুধু তারাই হবে না, বাংলাদেশের প্রতিটি মানুষও ক্ষতিগ্রস্থ হবে। যা আমােেদর কারোই কাম্য নয়।

সভায় আরো বক্তব্য রাখেন, নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আল আমিন বৈরাগী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি