1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নরসিংদীতে ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

নরসিংদীতে ইনসানিয়াত বিপ্লবের মহাসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৩ Time View

নরসিংদী প্রতিনিধি:ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন,একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈররাজনীতির বিনাশ থেকে জীবন-দেশ-ধর্ম রক্ষায় মানবতার রাজনীতি গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার বেলাব উপজেলার রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে মহাসমাবেশে তিনি একথা বলেন। নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের সমাবেশে তিনি আরো বলেন, সর্বজনীন মানবতার রাজনীতি আর একক ধর্মবাদি ও একক জাতিবাদি সকল একক গোষ্ঠীবাদি স্বেররাজনীতি পরস্পর বিপরিত। বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্টা চেয়ারম্যান জনাবা ফাতেমা হায়াত। নরসিংদী জেলা ইনসানিয়াত বিপ্লবের সভাপতি মোঃ মিলন মোর্শেদের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার,কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ,আবু আবরার চিস্তি,আহমদ শাহ মোর্শেদ,এমদাদ সায়ীফ,ইলিয়াস শাহ,শেখ নয়ীমুদ্দীন,শেখ হানিফ,রেজাউল কাউসার, মাইনউদ্দিন টিটুসহ জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

ইনসানিয়াত বিপ্লবের উপদেষ্ঠা সমাবেশের প্রধান অতিথি ফাতেমা হায়াত বলেন,একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির বিষফল একক গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থায় ক্ষমতার বরে ক্ষমতাসীন গোষ্ঠীর একক মতবাদ চাপিয়ে দেওয়া হয় বলে সত্য ও জীবন রুদ্ধ হয়ে যায়।আমরা চাই মানবতা।বিশ্ব মানবতা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
সমাবেশে দুপুর থেকে নরসিংদীসহ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হতে থাকেন। মহাসমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি