1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না’গঞ্জকে বিষাদের শহর থেকে শান্তির শহরে রুপান্তরিত করতে হবে: এড. সাখাওয়াত হোসেন খান - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’

না’গঞ্জকে বিষাদের শহর থেকে শান্তির শহরে রুপান্তরিত করতে হবে: এড. সাখাওয়াত হোসেন খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর ) বিকেলে নগরীর ডি. আই. টি. মসাজিদ সংলগ্ন বঙ্গবন্ধু রোডে এ আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন- আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। নারায়ণগঞ্জকে বিষাদের শহর থেকে শান্তির শহরে রুপান্তরিত করতে হবে। আর তাই এটার দায়িত্ব যুবদলকে নিতে হবে। কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না। তারা গত পনের বছরে গুম করেছে, খুন করেছে ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে। তিনি আরও বলেন- প্রশাসনের প্রতি অনুরোধ রইলো অবিলম্বে স্বৈরাচারী দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা ও-ই সন্ত্রাসী ফ্যাসিবাদী শেখ হাসিনা’র দোসর যারা এ নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করবে। যারা বিগত পনের বছর সন্ত্রাস করেছেন, শামীম ওসমান ও সেলিম ওসমান’র পরিবারকে সহায়তা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। তারা কিন্তু এখনো নারায়ণগঞ্জে আছেন। বিভিন্ন স্থানে ও বিভিন্ন সেক্টরে বহাল রয়েছে। তাদেরকে যদি কেউ সহায়তা করে তাহলে এ-ই যুবদলের নেতা-কর্মীরাই তাদেরকে প্রতিহত করবে। উক্ত আলোচনা সভা ও যুব সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জুয়েল প্রধান’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাকিত মোস্তাকিম শিপলু, নাজমুল হক, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি