1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জ বন্দর রেললাইনে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিঃ এর ২য় শাখা অফিস শুভ উদ্বোধন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

না’গঞ্জ বন্দর রেললাইনে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিঃ এর ২য় শাখা অফিস শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২২৩ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রেললাইনে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর দ্বিতীয় শাখা অফিসের শুভ উদ্বোধন,  প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে বন্দর রেললাইন দ্বিতীয় শাখা অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা অফিস শুভ উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় বন্দর দ্বিতীয় শাখা অফিসের ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ শাহানাজ আক্তার মুক্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মোঃ মাহমুদুল ইসলাম, ইভিপি সেলস এন্ড মার্কেটিং মোঃ নজরুল ইসলাম।
শুভ উদ্বোধনী এ প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় উপস্থিত সকলেই তাদের বক্তব্যে মানবজীবনে বীমার গুরুত্ব বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় তুলে ধরেন এবং বীমা করার প্রতি উৎসাহ দেন।
এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর ফারুক’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- ও-ই প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জ শাখার ইউএম সিদ্দী‌ক, ইউএম শাহনাজ আক্তার সাথী, এফএ তামান্না, বীমা কর্মী নুসরাত ও তাবাসসুম ঝুমি সহ স্থানীয় এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি