1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নানা আয়োজনে মধ্য দিয়ে ফুলপুরে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস - শিক্ষা তথ্য
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আজ মোখলেছুর রহমান শাহ (র:) বার্ষিক ওরশ আমি আপনাদের কাছে ভোট না, দোয়া চাইতে এসেছি: মনির হোসাইন কাসেমী চুনারুঘাটে সেনা বাহিনীর অভিযানে গাঁজা-মদ বিক্রেতাদের আটক ময়মনসিংহ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১ম স্থান অর্জন করেন ফুলপুর দেওভোগ মাদ্রাসা মৃধা বাড়ির আঙ্গিনায় খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আত্মকর্মসংস্থানের লক্ষে মিথিলা’স কিচেন এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গলাচিপায় গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হিন্দু পরিবারের বসতঘরে অগ্নিসংযোগ!এলাকায় আতঙ্ক লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

নানা আয়োজনে মধ্য দিয়ে ফুলপুরে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৩৭ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃময়মনসিংহের ফুলপুরে প্রশাসনের নানান আয়োজনে মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। পরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা কতৃক জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার আনুষ্ঠানিক ভাবে ফুলপুর গোলচত্ত্বর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করের উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, থানা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন। এছাড়াও দিবসটি’কে কেন্দ্র করে ফুলপুরের সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনে স্ব-স্ব-উদ্যোগে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা সকাল ৮টায় আনুষ্ঠানিক ভাবে ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন থানা এরিয়ায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য পর্যায়ের লোকজন। এ সময় ইউএনও’র সাথে সালামী মঞ্চে ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি। এতে উপজেলায় সর্বস্তরের মানুষের ভূমিকা ছিলো অসাধারণ।

সাড়ে নয়টার দিকে উপজেলার ঠাকুর বাখাই, রামসোনা, মধ্যনগর, পয়ারী, ফতেপুর ডোবারপাড় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেমা পাঠ ও মোনাজাত করেন। পরে উপজেলা পরিষদ মিলনাতনে শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযুদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে আলোচনা সভা হয়।

এ সময় উপজেলা একাডেমি সুপারভাইজার পরিতোষ সৃত্রধরের সঞ্চালয় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র আহবায়ক মোতাহার হোসেন তালুকদার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি প্রশাসক ও চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ জোহর শহীদ মুক্তিযুদ্ধাগণের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ সকল সরকারি ও আধা-সরকারী, সায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে বা স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ এবং পতাকা দ্বারা সুসজ্জিত করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি