1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নাভারণ পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক পথসভা - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাভারণ পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক পথসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৫৮ Time View
ইকরামুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধিঃ- খুলনা যশোর অঞ্চলের নাভারণ হাইওয়ে থানা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জনসচেতনতা মূলক পথসভা করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ।
(২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে বেনাপোল বাজার কমিটিসহ স্থানীয় জনগণের সহযোগিতায় তারা মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।
এই অভিযানে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা স্থানীয়দের সাথে সরাসরি কথা বলেন এবং সড়ক নিরাপত্তা রক্ষার বিষয়ে সচেতন করেন। মহাসড়কে চলাচলরত চালক, দোকানদার ও পথচারীদের সতর্ক করা হয়, যাতে তারা সড়ক আইন মেনে চলেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পারেন।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা নাভারণ হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন, অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন কে সেই সাথে তার সম্পূর্ণ টিম কে, তারা আশাবাদী যে, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মহাসড়কে শৃঙ্খলা বজায় থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা হ্রাস পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন বলেন, নাভারণ হাইওয়ে থানা সর্বদা মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অবৈধ পার্কিং অপসারণ এবং ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও বাজার কমিটির সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ মহাসড়ক নিশ্চিত করা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, বেনাপোল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুফান মড়ল ও পথচারী সহ বেনাপোল বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি