1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ পরিবার গুলোর মাঝে আর্থিক অনুদান বিতরণ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ পরিবার গুলোর মাঝে আর্থিক অনুদান বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬১ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলার শহীদদের পরিবারের প্রতি সম্মান ও সহায়তা প্রদানের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শহীদ ২০ জন বীর পরিবারের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি শহীদ পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ”যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, আমাদের কোনো আয়োজনেই তাদের ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তবে তাদের প্রিয়জনেরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করলেই কেবল তাদের ত্যাগ সার্থক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মোঃ মনিরুজ্জামান, সিভিল সার্জন এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপদেষ্টা মাওলানা মোঃ মঈনুদ্দিন আহমদ, বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিরব রয়হান, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন।

শহীদ পরিবারের সদস্যরা এই সহায়তার জন্য সরকার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আদর্শ বাস্তবায়নের শপথ নেওয়া হয়। এই আয়োজনের মাধ্যমে শহীদদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করা হয়েছে। তাদের সংগ্রাম ও ত্যাগ দেশের অগ্রযাত্রায় প্রেরণা হিসেবে কাজ করবে বলে সকলেই মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি