1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
কলাপাড়ায় আভাস এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে এক মাদক সেবনকারীকে আটক করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন না’গঞ্জ সম্মিলিত সনাতনী মঞ্চের সাথে ধানের শীষের প্রার্থী এড.আবুল কালাম’র মতবিনিময় না’গঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) এর আলোচনা সভা, কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই

কলাপাড়ায় আভাস এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬০ Time View
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কলাপাড়ায় অনুষ্ঠিত হলো “আভাস-কেয়ার ফর উইমেন” প্রকল্পের অবহিতকরণ সভা। বুধবার (৫ ফেব্রুয়ারি) কলাপাড়া উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে লিড অর্গানাইজেশন হিসেবে কাজ করছে আভাস, সহযোগী পার্টনার বিন্দু সাতক্ষীরা এবং এডভোকেসি পার্টনার হিসেবে কাজ করছে কোস্ট ফাউন্ডেশন ও স্ট্রিট চাইল্ড। অনুষ্ঠানে আভাস-এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের জন্য টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এই প্রকল্প তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।” সভা পরিচালনা করেন প্রকল্প ম্যানেজার এনামুল হক। আলোচনায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নারী কৃষকদের কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল চাষাবাদ ও অর্থনৈতিক ক্ষমতায়নের দিকগুলোতে সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, “আভাস-কেয়ার ফর উইমেন” প্রকল্পের অধীনে স্থানীয় নারী কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি