1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নাসিক ২৩ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং ইউনিট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

নাসিক ২৩ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং ইউনিট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৮২ Time View

২৩ শে মার্চ রবিবার বিকেল তিনটায় বন্দর নাসিক ২৩ নং ওয়ার্ড সি এস ডি গেইট সংলগ্ন স্থানে কমিউনিটি পুলিশিং ইউনিটের বন্দর ১০নং বিট সদস্যদের উদ্যোগে মাদক সন্ত্রাস চাঁদাবাজি চুরি-ডাকাতি ছিনতাই ইভটিজিং বাল্যবিবাহ ও অপসংস্কৃতি প্রতিরোধ পরিকল্পনায় সামাজিক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বন্দর ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আমিরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক তাজুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মো: তরিকুল ইসলাম। এ সময় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বন্দরে বিভিন্ন জায়গায় মাদক স্পটগুলো চিহ্নিত করতে চেষ্টা করেন। এ সময় মাদক, গোপনে চাঁদাবাজি, ছিনতাই, ইভটিজিং, সন্ত্রাস নিয়ন্ত্রণে আলোচনা হয়। বিশেষ করে সমাজে কিশোর গ্যাং এর উৎপাত বেড়ে গেছে বলে, উপস্থিত ব্যক্তিবর্গ তাদের মনের উদ্বিগ্নতা প্রকাশ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে, বন্দর থানার অফিসার ইনচার্জ মো: তরিকুল ইসলাম সমাজকে সুশৃংখল রাখতে সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, মো: মনির হোসেন, রাজু আহমেদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মিজানুর রহমান, ডা. কাজী নজরুল ইসলাম,মেহেবুবা, কাজল আহমেদ কালুন, জাহাঙ্গীর আলম, মাসুম আহমেদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি