1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২০৯ Time View
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলে সহ ৩ টি মাছধরা ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার দুপুরে ফাতরার বন সংলগ্ন সাগর থেকে এসব জেলেদের আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। এসময় নিষেধাজ্ঞাকালীন সময়ে সাগরে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, সকালে এসব জেলেরা সাগরে গিয়ে জাল ফেলে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর সরকার আরোপিত অবরোধ সফলভাবে সম্পন্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি