1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নোয়াখালীকে বিভাগ ঘোষনার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৭ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয় “নোয়াখালীর স্বনামেই” নোয়াখালীকে বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে অতীতের ন্যায় আবারো উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালীর ভ্রাতৃপ্রতীম জেলা লক্ষ্মীপুর।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ।

রবিবার (১২জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর ১কোটি মানুষের প্রাণের এ দাবিতে মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকারকে মাধ্যম করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ও বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।

এসময় লক্ষ্মীপুরের বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে মিছিলে আর স্লোগানে সমগ্র জেলা শহরকে প্রকম্পিত করে তোলেন।

মানববন্ধনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, ধনে, মনে, জনে , ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ ২০০ বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী।

ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৬ ভাগ নিয়ন্ত্রণ করছে । এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুনীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।

তিনি আরোও বলেন, নোয়াখালীর গনমানুষের অনুমতি ছাড়া কিংবা গনশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষনা করা হয় তাহলে বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই তা মেনে নিবেনা। প্রয়োজনে ঢাকার বুকে বিভাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো ধরনের চক্রান্ত করা হয় তাহলে নোয়াখালীর তরুন প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে। তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষনা না নিয়ে ঘরে ফিরবে না।

এসময় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সমন্বয়ক কামালুর রহিম সমর, এড.সামসুল ফারুক, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের ঢাকাস্থ সমন্বয়ক মোঃ শাহজালাল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সময় মুরাদ, সমন্বয়ক মোঃ খোরশেদ আলম, ড্রিম লাইট হেল্প সেন্টারের সভাপতি হোসাইনুল বাসার সিয়াম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি