1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় চলাচল পথ বন্ধ করে গৃহ নির্মাণ করছে প্রতিবেশী, সাংবাদিক'কে হয়রানি অভিযোগ - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

পটিয়ায় চলাচল পথ বন্ধ করে গৃহ নির্মাণ করছে প্রতিবেশী, সাংবাদিক’কে হয়রানি অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৪৬ Time View

পটিয়া প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া বড়লিয়ার খাঁন বাড়ীর লোকজনের চলাচল পথ বন্ধ করে মাহাবুব আলী খাঁন নামের এক ব্যক্তি গৃহ নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে খাঁন বাড়ীর সাংবাদিক  আজম খাঁন বাঁধা দেওয়ায় আজম খাঁনকে চাঁদাবাজ ও অত্যাচারী সাজিয়ে মাহাবুব আলী খাঁন সহ কয়েকজন মিথ্যা অপপ্রচার চালিয়ে আজম খাঁনের মানহানি সহ ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ করেন। ১১ মার্চ  (মঙ্গলবার) পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক  আজম খাঁন এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান আজম খাঁন সাংবাদিকতা পেশায় জড়িত রয়েছে। তিনি অপরাধ দমন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বে আছে। তার প্রতিবেশী চাচাতো ভাই মাহাবুব আলী খাঁন তাদের বাড়ীর চলাচলের পথ বন্ধ করে গৃহ নির্মাণ কাজ করলে তিনি বাঁধা দেন এবং পটিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাহাবুব আলী খাঁন, রুবেল ড্রাইভার, মনু ড্রাইভার, ইলিয়াছ বাবুর্চিকে সাথে নিয়ে ফেইসবুক, গণমাধ্যম ও যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালায়। আজম খাঁন জানান মনু ড্রাইভারের সাথে ভূমি নিয়ে আমার বিরোধ নেই। ইলিয়াছকে আমি কোন মামলায় ফাঁসায়নি। এছাড়া বাড়ীর ব্যবহার্য পুকুরের ওজু ও গোসলের সময় ইলিয়াছ ঘাটে বসে থাকার কারণে এলাকার লোকজন সমাজের সভাপতির কাছে অভিযোগ দেওয়ায় ইলিয়াছ আমার উপর ক্ষিপ্ত হয়। আমি কবরস্থান ব্যবহার করতে কোন চাঁদা নেইনি। তারা অহেতুক মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে ঘায়েল করার চেষ্টা করছে। আমি ন্যায় বিচারের স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজের সভাপতি সালাউদ্দিন খাঁন রাজীব, খাঁন বাড়ীর মনছুর আলী খাঁন, শাহজাহান খাঁন, শওকত হায়াত খাঁন, মনির খাঁন, সাকিব খাঁন, সোলায়মান খাঁন প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি