1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় বিএনপির ইফতার মাহফিলে দ্রুত নির্বাচন দাবি- ইদ্রিস মিয়া - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি

পটিয়ায় বিএনপির ইফতার মাহফিলে দ্রুত নির্বাচন দাবি- ইদ্রিস মিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৭৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ সেলিম  ইদ্রিস মিয়া বলেছেন, সরকার এতদিন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বললেও সংস্কারের অজুহাতে আবারো আগামী বছরের জুনে নির্বাচন পিছিয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। আমরা চাই সরকার যেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়। না হয় দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপিকে আবারো অন্দোলনে নামতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের দলীয় নেতা কর্মীদের ঐকবদ্ধ থাকতে হবে। তিনি গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়ার বড়লিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল বশরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ। বিএনপি নেতা শাহ আলম চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম নেছার, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সদস্য প্রকৌশলী রেজাউল হায়াত খান, ব্যাংকার জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধুরী, জিল্লুর রহমান, কলিমুল্লা চৌধুরী, নাছির উদ্দীন, জসিম উদ্দিন,   আবু জাফর চৌধুরী, আবু জাফর ফারুকী, এস এম সুমন,উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন বাদশা, পৌরসভা যুুবদলের আহ্বায়ক আবসার উদ্দিন সোহেল, জেলা যুবদল নেতা মো. আবদুল মোমিন টিটু, জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি