1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের "মনের ইচ্ছে পূরণ" অনুষ্ঠান সম্পন্ন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

পটিয়ায় বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের “মনের ইচ্ছে পূরণ” অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮৫ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়ায় ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম কুরআন হাফেজ ছাত্রদের রাজকীয়ভাবে ঘোড়ার গাড়িতে চড়ে “মনের ইচ্ছে পূরণ” ক্বেরাত ও গজল প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২ মে (শুক্রবার) বিকালে নাহার পার্ক এন্ড রিসোর্ট হল রুমে মনোরম পরিবেশে  জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন খলিফা-এ-দরবারে ফারুকী ইংল্যান্ড ও চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহা. মোজাহেরুল কাদের (মা.জি.আ)। প্রধান অতিথি ছিলেন ইফাজ কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মুহা. জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রামের মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল নুর, নাহার পার্ক এন্ড রিসোর্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন, আশফাক কসমেটিক এন্ড সেন্টারের পরিচালক ও ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের সহ-সভাপতি ইমাম উদ্দিন আশফাক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইব্রাহীম সহ বিভিন্ন মাদ্রাসার আলেম- ওলামা, হাফেজ, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক, এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতা এ গ্রুপ ও বি গ্রুপ ভাগকরে বিচারকের নাম্বারের মাধ্যমে ১ম, ২য়, ও ৩য় জনকে পুরস্কার, ক্রেস্ট, পার্কে ফ্রিতে ঘুরাঘুরি খাওয়া-দাওয়া সর্বমোট ১২ জনকে নগদ ৫”শ টাকাসহ প্রতিজনকে এক সেট পাঞ্জাবি পায়জামা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি