1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় সংবাদ সন্মেলনে অভিযোগ বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার হুমকি - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

পটিয়ায় সংবাদ সন্মেলনে অভিযোগ বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৪৪ Time View

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:- বসতভিটা দখলের উদ্দেশ্যে পটিয়ায় বড়ভাই কর্তৃক ছোটভাইকে হত্যার পরিকল্পনা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বড়ভাই মোহাম্মদ আলীর বিরুদ্ধে ছোটভাই শওকত ওসমান লেদু এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শওকত ওসমান জানান পটিয়া উপজেলার উত্তর হাইদগাঁও কাজী পাড়া এলাকায় শওকত ওসমান লেদুর মেঝ ভাই মোহাম্মদ আলী তার ক্রয়কৃত ও মৌরশী ভূমি বিক্রয় করে বসত ভিটা থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবস্থান করে। দীর্ঘ ১৫ বছর ভাড়া বাসায় থাকলে ভাইয়ের প্রতি সহানুভুতি দেখিয়ে মেঝ ভাইয়ের দুই ছেলের নামে শওকত ওসমান দেড় শতক ভুমি দানপত্র করে দেন। কিন্তু উক্ত জায়গা মোহাম্মদ আলী স্থানীয় হারুনুর রশিদের নামে এওয়াজনামা করে দেয়। এওয়াজনামায় প্রাপ্ত জায়গায় হারুনুর রশিদ বাউন্ডারী ওয়াল দিয়ে গৃহনির্মান করে ১৫ বছর ধরে বসবাস করে আসছিল। এ অবস্থায় শওকতের অবশিষ্ট জায়গা দখলের উদ্দেশ্যে মোহাম্মদ আলীকে শওকত আলীর বিরুদ্ধে লেলিয়ে দেয়। এ ছাড়া গত ২১ নভেম্বর শওকতের বসতভিটার টিনের ঘেরা ভেঙ্গে ফেলে শওকতকে হত্যা করার জন্য জিম্মি করে রাখে। শওকত ওসমান পুলিশ হেল্প লাইন ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শওকত ওসমানকে উদ্ধার করে। শওকত ওসমান জানান, বর্তমানে মোহাম্মদ আলী হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম সহ তারা সবাই গত ২৩ নভেম্বর তাকে হত্যা করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শওকতের স্ত্রী রাজিয়া বেগম, মেয়ে নিলু আকতার, লাভলী আকতার, ছেলে সরোয়ার ওসমান টিপু। এ ব্যাপারে মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, শওকত ওসমান থানায় অভিযোগ দিলেও পুলিশের ডাকে আমরা হাজির হয়েছি, কিন্তু শওকত ওসমান হাজির হয়নি। সে স্থানীয় শালিস বিচার মানেনা। শালিসী বৈঠকে সে উপস্থিত থাকেনা। হত্যা পরিকল্পনার বিষয়টি সত্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি