1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়া বিএনপির সমাবেশে এনামুল হক এনাম- ৫ আগষ্টের পরের বিএনপি থাকবে পেছনের সারিতে - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

পটিয়া বিএনপির সমাবেশে এনামুল হক এনাম- ৫ আগষ্টের পরের বিএনপি থাকবে পেছনের সারিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৩ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম বলেছেন, বিগত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীদেরকে গায়েবী মামলা, হামলা, গুম হত্যা, পুলিশ বাহিনী দিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিষ্ট হাসিনা জুলুম-নির্যাতন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল। আর আওয়ামীলীগকে ক্ষমতায় ঠিকিয়ে রাখতে জাতীয় পার্টি নেপথ্য ভূমিকা রেখেছে। ফ্যাসিষ্ট হাসিনার দোসর হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় আনতে হবে।

তিনি গত শনিবার (৭ ডিসেম্বর) রাতে পটিয়া রেল স্টেশন চত্বরে পটিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন।

এনামুল হক এনাম আরোও বলেন, অতীতে আমাদের দলের ভিতর থেকে অনেকে ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোসরদের এজেন্ডা বাস্তবায়ন করেছিল। আমরা-আন্দোলন সংগ্রাম করেছি আর তারা ঘরে বসে টিভি দেখেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারা এখন দলের সু-সময়ে এসে ত্যাগী ভাব নিচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ৫ আগস্টের আগের বিএনপি সামনের সারিতে থাকবে, আর ৫ আগষ্টের পরের বিএনপি থাকবে পেছনের সারিতে।
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মল্ল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আবুল ফয়েজ, যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম, আবুল কাসেম, আবদুল মাবুদ, যুবদল নেতা শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, ইয়াসিন আরাফাত, ওয়াহিদুল আলম পিবলু, বিএনপি নেতা ইলিয়াছ ভুট্টো, এম মনজুরুল আলম, বাদশা মিয়া, আবছার উদ্দীন সোহেল, হাবিবুর রহমান রিপন, বেলাল উদ্দীন, ফজলুল কাদের, মনসুর আমিরী, মীর সাইফুর রহমান, আবদুল কাদের, বুলবুল আহম্মদ নান্নু, মো. আলমগীর ৯নং ওয়ার্ড বিএনপির সংগঠনিক সম্পাদক হারুন তালুকদার বিএনপি নেতা হাজী আব্দুল খালেক নজরুল ইসলাম, ফরিদ . যুবদলের আহবায়ক ইয়াসিন আরাফাত, পিবলু, জসীম উদ্দীন তালুকদার, জিয়াউর রহমান. শহিদুল ইসলাম. আরমান,.আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইকবাল বাহার আশেক
সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদুল আলম
আরিফ হাসান, ছাএনেতা ইমরান.রাজু. জাহেদ মুজাহেদ.আলী হোসেন. তুষার, ছাত্রদল নেতা মারুফ. সাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন. ফাহাদ.আরিফুজ্জামান আরিফ.খসরু, ফোরকান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি