1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-৩ আসনে গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

পটুয়াখালী-৩ আসনে গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনের পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠতে শুরু করেছে। নির্বাচনের আগে নুরুল হক নুরের পক্ষের লোকদের মাধ্যমে অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর শঙ্কা, প্রশাসনের নিরপেক্ষতার সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে, ততোই পরিবেশ উত্তাপ্ত করছে ট্রাক মার্কার লোকেরা। তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। বকুলবাড়িয়ায় নিজে (নুরুল হক নুর) উপস্থিত থেকে ভাংচুর করছে। আমরা মামলা দিছি অথচ পাল্টা তারা মামলা দিছে সেটাও প্রশাসন নিছে। এখানে নিরপেক্ষতা বজায় থাকছে না।

আপনারা আমাদের কথাগুলো অনুসন্ধান করে প্রশাসন ও মিডিয়াকে জানাবেন এই আমাদের আহ্বান। এছাড়া, আমখোলা ৪ ফেব্রুয়ারি গাড়ি ভাংচুর করছে। শুক্রবার রাতে আমাদের ঘোড়া মার্কার সমর্থককে হুমকি দিছে ট্রাক মার্কার সমর্থকরা।’ ঘরে আগুন লাগানোর স্বাক্ষাৎকার তাদের কাছে আছে বলে দাবি করেন তিনি। তিনি আরো বলেন, ‘ওই মহিলাকে ম্যানেজ করার চেষ্টা চলছে। হয়তো ম্যানেজ হয়েও যাবে।’
সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণার সূচি নুরুল হকের সাথে ৪টি প্রোগ্রাম ওভারলেপিং হয়েছে। যার কারণে শিবা প্রোগ্রাম না করলেও তারা রাত ২টা আড়াইটায় প্রচারণা করে। সে (নুর) আগুন লাগিয়ে আমাদের উপর চাপিয়ে চলে যাবে। আমাদের আশঙ্কা সে অনেক ঘটনা ঘটাবে। সেখানে যদি আমাদের লোকও জড়িত থাকে তার প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের লোকজন করবে।

আমরা নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা নির্বাচনটাকে সুষ্ঠু করার চেষ্টা করতেছি।’ তিনি বলেন, ‘একাধিক অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর পর সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে ভিপি নুরের ট্রাক মার্কার সমর্থক নাইমুল ইসলামের বসত ঘরে হাসান মামুনের সমর্থক অগ্নিসংযোগের অভিযোগের পরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে।’ শনিবার দুপুর ২টায় গলাচিপা পৌর শহরের ফিডার রোডে স্বতন্ত্র প্রার্থী হাসান
মামুনের ঘোড়া প্রতীকের নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার হাওলাদার, মো. মিজানুর রহমান, এ্যাডভোকেট হিরন, আসাদুজ্জামান সবুজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি