1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পল্লবী থানাধীন সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ

পল্লবী থানাধীন সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ Time View

এস এম জীবন, স্টাফ রিপোর্টার: পল্লবী থানাধীন এলাকার নাগরিকবৃন্দের সমন্বয়ে ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় মিরপুর সারে এগারো সেতারা কনভেনশন হলে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় পল্লবী থানাধীন এলাকার নানা সমস্যা ও সমাধান এবং করণীয় বিষয়বস্তু নিয়ে পুলিশের সাথে কথা বলেছেন এলাকাবাসী। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, পিপিএম (বার)। এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, সুশীলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত থেকে এলাকায় মাদক সন্ত্রাস ইভটিজিং সহ নানা সমস্যা ডিএমপি’র এই অতিরিক্ত কমিশনার বরাবর তুলে ধরলে সবকিছু সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও সভায় মাদকের কিছু গুরুত্বপূর্ণ স্পটের কথা উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। তখন প্রয়োজনে পরিচয় গোপন রেখে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। তিনি আরও বলেন, গত ৫ ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর পুলিশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা ফিরিয়ে আনতে এবং পুলিশকে সহযোগিতা করতে মতবিনিময় সভায় এলাকাবাসীর প্রতি আবারও আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার। এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো: মাকছেদুর রহমান, মিরপুর জোনের এডিসি ফারজানা, পল্লবী জোনের সহকারী পুলিশ সুপার পহন চাকমা। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি