1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির ওপর দিয়ে বিএনপি নেতার ড্রেজার পাইপ - শিক্ষা তথ্য
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি জ্বালানি সংকটে ঠাকুরগাঁও: সেচ বন্ধের আশঙ্কায় দিশেহারা কৃষক ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ফতুল্লায় হত্যা অপহরণ মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ না,গঞ্জে পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ১৪৫ পুরিয়া হেরোইন,২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ নারায়নগঞ্জে লাইসেন্সবিহীন দুই ডায়াগনস্টিকে জরিমানা জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন মঞ্জুরুল হোসেন কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪০ পিস কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির ওপর দিয়ে বিএনপি নেতার ড্রেজার পাইপ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৯৪ Time View

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক সুড়ঙ্গ করে ও কৃষি জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে ড্রেজার পাইপ লাইন। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সুড়ঙ্গ করে অবৈধভাবে পাইপ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে কৃষিজমি ও রাস্তার ওপর পাইপ নিয়ে রমরমা ব্যবসা করছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এসব কার্যক্রম চালাচ্ছে ড্রেজার ব্যবসায়ী নজরুল ইসলাম। তবে এধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মিয়ারবাগ, নরপদী, কান্দিপাড়া এলাকা জুড়ে রাস্তা কেটে ও কৃষি জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে। এলাকাবাসী বলছেন, অবৈধ ড্রেজারের পাইপ বসানোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগে এ রাস্তায় কোন ভিট ছিল না। হঠাৎ করে বিএনপির নেতা নজরুল ইসলামের নেতৃত্বে তার একটি সিন্ডিকেট আইনের তোয়াক্কা না করে রাস্তা ও কৃষি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়েছে। এতে ঘটছে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা। সড়ক ছাড়া এ পাইপ নেওয়া হয়েছে ফসলী জমির উপর দিয়ে। এ বিষয়ে অটো চালকরা বলেন, আমাদের এলাকায় যে ভাবে ড্রেজারের পাইপে ছেয়ে গেছে তা দেখে এখন আর মনে হয় না যে এটা আর আমাদের ইউনিয়ন। আমরা এলাকাবাসীরা বাধা দিলেও তারা কোনো কথা শোনে না। তারা এখন বিএনপির প্রভাবশালী বলে কেউ আর কিছু করতে পারেনি। এমনকি উপজেলা প্রশাসনও কোন ব্যবস্থা গ্রহণ করে না। বিএনপির নেতা নজরুল ইসলাম জানান, কোন সড়ক সুড়ঙ্গ করে কোন পাইপ নেওয়া হয়নি। দুইটি অনবাদি জমির উপর দিয়ে পাইপ গেছে সেখানে জমির মালিককে কিছু টাকা দেওয়া হয়েছে। আমার আর আগে দেলোয়ার চেয়ারম্যান যেসব ড্রেজার চালিয়েছে ওই পাইপেই আমি সংযোগ দিয়েছি ড্রেজার মালিকের সাথে সমঝোতা করে। তবে তার কাছে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেই বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন শুধু আমার নয় কোন ড্রেজারেই অনুমতি থাকে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি