1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফতুল্লা লামাপাড়ায় কিশোর খুন - শিক্ষা তথ্য
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে নির্বাচনকে সামনে রেখে ‘ক্রাইম কন্ট্রোল মিডিয়া’র পরিচিতি সভা অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন ফতুল্লায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কাসেমী না’গঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের অভিষেক ও দোয়া মাহফিল এসএসসি পরীক্ষা রুটিন প্রকাশ রূপগঞ্জে শারিরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩ বন্দর প্রেসক্লাবের তিন শীর্ষ পদে অব্যাহতি র‍্যালি আবাসিক এলাকা আবাসন মালিক ও সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ৩০০ কম্বল বিতরণ

ফতুল্লা লামাপাড়ায় কিশোর খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৪১ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ফতুল্লার লামাপাড়া এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছে জিহাদ (১৭) নামের এক কিশোর। গত ১৮ মার্চ মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়াস্থ দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ আরমান (১৮) নামের অপর এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহত জিহাদ পটুয়াখালী জেলার সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীরের পুত্র। তারা স্ব-পরিবারে ফতুল্লা মডেল থানার পশ্চিম লামা পাড়ার  বাল্লক চিশতি এর ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। গ্রেফতারকৃত মোঃ আরমান ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার আক্তার শেখের পুত্র। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লামাপাড়াস্থ দরগাহ মসজিদের সামনে গ্রেফতারকৃত আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান রয়েছে।গতকাল মঙ্গলবার ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন কোন এক কাজে দোকান থেকে বাইরে যায়।

কিছুক্ষন পর দোকানে এসে দেখতে পান তার দোকানে থাকা বাল্ব জালানোর ব্যাটারি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সে যখন বাইরে গিয়েছিলো তখন নিহত জিহাদ সহ তার সাথে আরো দুই কিশোর দোকানের সামনে দাড়িয়ে ছিলো। এ কথা জানতে পেরে গ্রেফতারকৃত আরমান ঘটনাস্থলে এসে বিস্তারিত শুনে নিহত জিহাদ ও তার দুই সহোযোগিকে জিজ্ঞেস করে তারা চুরি করেছে কিনা।এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষু্দ্ধ হয়ে বাসায় থাকা সুইচ গিয়ার এনে জিহাদকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আরমান কে আটক করে এবং জিহাদ কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় রাত ১১ টার দিকে জিহাদ মারা যায়। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি