1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ নিহত-৩, গুরুতর আহত-৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

ফুলপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ নিহত-৩, গুরুতর আহত-৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৯ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে ফুলপুরে ১০ই মার্চ সোমবার ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহতরা হলেন, সিএনজির ড্রাইভার আশিক মিয়া (২০) নকলা থানার গৌরদ্বার সাতুগাঁও গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। যাত্রী হাসাদ হোসেন (১৮) ফুলপুর থানার হাটপাগলা গ্রামের  হাফিজ উদ্দিনের ছেলে এবং আবুল কাশেম (৫০) রায়পুরা থানার পলাশতলী গ্রামের নব্বে আলীর ছেলে। আহত যাত্রীরা হলেন, মোছাঃ লাভলী খান(৪৫) ফুলপুর থানার হাটপাগলা গ্রামের জুনায়েদের স্ত্রী, একই গ্রামের ইসাহাক (৪৫), পিতা-অজ্ঞাত এবং রাসেল মিয়ার ছেলে স্বপন (১৭)। জানা গেছে, শেরপুর টু ময়মনসিংহ আঞ্চলিক মহাড়সড়কের ফুলপুর থানাধীন ভাইটকান্দি ইউনিয়নের মারাদেওরা চৌরাবাড়ী নামক স্থানে সোমবার সকাল ৯টায় শেরপুরগামী অজ্ঞাত ট্রাক এবং ফুলপুরগামী সিএনজি মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ড্রাইভার সহ ৩ জন নিহত হয়। গুরুতর আহত আরো ৩ জন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, মর্মান্তিক উক্ত সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই। এসআই(নিঃ) মোঃ জহুরুল ইসলাম নিহত ৩ জনের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি