1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফ্যাসিবাদি সরকারের কারণে আমরা আপনাদের পাশে দাড়াতে পারি নাই - আব্দুল জাব্বার - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্যাসিবাদি সরকারের কারণে আমরা আপনাদের পাশে দাড়াতে পারি নাই – আব্দুল জাব্বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৪৩ Time View

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মহানগর জামায়াতে ইসলামী’র আমীর ও কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জাব্বার বলেছেন, ফ্যাসিবাদি সরকারের কারণে আপনাদের পাশে আমরা দাড়াতে পারি নাই।জামায়াতে ইসলামী ক্ষমতা গেলে মহিলাদের বোরকা ভিতরে ঢুকাবে এমন মিথ্যা প্রচার করা হয়েছে। একইভাবে হিন্দু ভাই বোনদের মাঝে ভয় ঢুকাইছে, জামায়াত ক্ষমতা আসলে দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দিবে। এসব প্রচার করে শেখ হাসিনা সরকার জামায়াতের ইসলামী বিরোধী প্রচার চালিয়েছে। আমরা কারো ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করি না। আপনাদের জন্য শুধু শীতবস্ত্র নয় ছেলে মেয়েদের লেখাপড়া জন্য যাবতীয় জিনিসপত্র ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, বিগত সময়ে প্রায় ৫৩ বছর যাবৎ যারা সংসদ সদস্য কমিশনার কাউন্সিলর ও মেম্বার হয়েছে তাদের লোভের কারণে সরকারের বরাদ্ধ মালামাল সাধারণ মানুষদের কাছে পৌঁছাতে পারেনি। আমরা সব সময় মানুষের পাশে ছিলাম। আজকে আমরা কিছু কম্বল নিয়ে আসতে পেরেছি, হাসিনা জামানায় যদি এভাবে আসতাম তাহলে কম্বলও নিতো আমাদের সাথে আপনাদের নিয়ে যেত। আমরা এখনো স্বাধীনতা লাভ করতে পারি নাই। মানুষের সকল চাহিদা পরিপূর্ণ না হলে মানুষ স্বাধীনতা পেতে পারি না। সিটি কর্পোরেশন কাউন্সিলর ও পৌরসভা ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে যাই এতেও ঘুষ দিতে হয়। আমরা আসলেই দূর্ভাগা জাতি। আল্লাহ আইন প্রতিষ্ঠিত হলে দেশে দূরবস্থা থাকবে না। বৃহস্পতিবার ৯ জানুয়ারি বিকালে ১৮নং ওয়ার্ড বাপ্পী চত্বরে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামী নাঃগঞ্জ দক্ষিণ-সাংগঠনিক থানা’র আমীর খলিলুর রহমান টিটু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আলী আহমেদ, পরিকল্পনা,আইন, আইসিটি মিডিয়া সম্পাদক মনির হোসাইন মোল্লা, যুব ও সমাজকল্যান সম্পাদক আখতার হোসাইন, বায়তুল মাল সম্পাদক মাসুদ উল ইসলাম ও গোগনগর উত্তর সভাপতি শিপলু হাসান,লিটন, নিজাম,সানি,সুলতান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি