1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে পিতা ও ভাইদের প্রহারে অপর ভাই খুন, আটক মা - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

বন্দরে পিতা ও ভাইদের প্রহারে অপর ভাই খুন, আটক মা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩১ Time View

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে পিতা সহ অপর দুই ভাইয়ের প্রহারে মো. আজিম (৪৫) নামে অপর এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (২ জুন) সকাল ৮ টার দিকে উপজেলায় দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্রি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় নিহত আজিমের স্ত্রী দিবা বেগম (৩৫)আহত হয়েছেন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করেছে বন্দর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের চলছে আজিমের পিতা দিদার ও দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলীর।

এই ধারাবাহিকতায় সোমবার সকালে সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। হামলার সময় গলায় ফাঁস দেওয়া হয় এবং পরে বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়। ফলে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন তার স্ত্রী দিবা বেগম। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা দিদার এবং দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি