1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক - শিক্ষা তথ্য
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জাটকা নিধনে সচেতনতামূলক সভা ও মানববন্ধন কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে………… ড. শফিকুল ইসলাম মাসুদ লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি

বন্দরে প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে, ছিনতাইকারী শাহাজাদা আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ Time View

বন্দর প্রতিনিধি: বন্দরে চালককে মারধর করে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহাজাদা (৩০) নামে এক ছিচকে ছিনতাইকারিকে গ্রেপ্তার করছে পুলিশ।  ধৃত শাহাজাদা বন্দর থানার কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে। এ ব্যাপারে পিকআপ মালিক অলিউল্ল্যাহ হাওলাদার বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়েরের করেন। যার মামলা নং ৩৩(১২)২৪ ধারা-৩৯৪ পেনাল কোড। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে বন্দর উপজেলার মদনপুর- মদনগঞ্জ মহাসড়কের  গকুলদাসের বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পিকআপ মালিক অলিউল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাতে মালামাল খালাস করে  খালি পিকআপ ভ্যান নিয়ে বন্দরের কুড়িপাড়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় ৬/৭ জনের একটি ছিনতাইকারি দল তাদের ব্যবহৃত পিকআপ গাড়ী ঢাকা মেট্রো ন ২০-৩৭৪২ গতি রোধ করে এবং ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ ভ্যানটি কুড়িপাড়া সাব রোডের দিকে নিয়ে যায়। এরপর তাদের মারধর করে  দেড় লাখ টাকা মুক্তি পণ দাবি করে। পরে ছিনতাইকারি দল পিকআপ মালিকের কাছ থেকে নগদ ১৫ হাজার ৪’শ ৭৯ টাকা ও পিকআপ চালক বাবুলের কাছ থেকে ৪ হাজার ২৫ টাকা ও ১টি মোবাইল সেট জোর পূর্বক ছিনিয়ে নেয়।  পরে ছিনতাইকারি দলের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ট্রাক রেখে তাদের ছেড়ে দেয়।
এলাকাবাসী জানিয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট  সরকারের পতনের পর থেকে স্থানীয় সন্ত্রাসী ও ছিচকে ছিনতাইকারি শাহাজাদা বেপরোয়া হয়ে উঠে।  তার বিরুদ্ধে নারী নির্যাতন, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি