1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশ ইস্যুতে করিমগঞ্জে বিক্ষোভ, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশ ইস্যুতে করিমগঞ্জে বিক্ষোভ, জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সিলেট লাগোয়া ভারতের আসামের গুরুত্বপূর্ণ জেলা শহর করিমগঞ্জ। সেখানে বাংলাদেশ ইস্যুতে বিক্ষোভ করেছে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন। বিক্ষোভকারীরা সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর)। সকালে সিলেটের জকিগঞ্জ দিয়ে কিছু কমলা বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি।

জানা গেছে, সোমবার দুপুরের দিকে করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ শুরু করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ সংগঠনের সদস্যরা। তাদের কর্মসূচির নাম ছিল ‘চল বাংলাদেশ’। এরপর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।

এর আগে সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের করিমগঞ্জে থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়। পরে সেখানকার বিক্ষোভকারীরা আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন। ফলে বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশন থেকে ফেরত যায়। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন আমদানীকারকরা।

আমদানি-রপ্তানি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ভারতের (করিমগঞ্জ)। শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের করিমগঞ্জ শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি