1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে অপহৃত ব্যক্তি ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ৫ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে অপহৃত ব্যক্তি ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার- ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৪৩৬ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবানন্দ রায় ওরুফে শিবু বনিককের ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি শেষে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় দুইদিন পরে উপজেলার কচুয়া এলাকা থেকে তাকে উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। ওই সময় ৫ ডাকাতকে মিডিয়ার সামনে উপস্থিত করে সাংবাদিক সম্মেলন করেছে জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পুলিশ জানায়, ডাকাতির সময় চন্দ্রদ্বীপ ইউনিয়ন থেকে নৌকা ভাড়া করে ডাকাত দল। ঘটনার দিন ৩ জানুয়ারী ২০২৫ তারিখ রাত অনুমান ১০টা ২৫ ঘটিকায় শিবনন্দ রায় বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ডাকাত দল। মুহুর্তেই ডাকতরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী তাপস, মহেষ ও শংকর দাসের গলায় রামদা ঠেকিয়ে মুখে কসটেপ পেচিয়ে ক্যাস বাক্স থেকে নগদ ৫লক্ষ টাকা ও ব্যবসায়ী শিবনন্দ রায় বনিককের মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই রাতেই তাকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউপির কুচয়া চরের একটি পরিত্যক্ত বাসায় দুইদিন আটকে রেখে ডাকাতদল ১কোটি টাকা মুক্তিপন দাবী করে। ডাকাতদলের মধ্যে মো. আকবর শরীফের ছেলে মাসুদ শরীফ (২৪) এর বাড়ী ঝালকাঠি সদর উপজেলার বালিগনা গ্রামে। তিনি ফ্রেস কোম্পানির একজন এসআর হিসাবে চাকুরী করেন। মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), বাবুল প্যাদার ছেলে জাহিদ প্যাদা (২৭) ও গকুল চন্দ্র মিস্ত্রির ছেলে বিধান মিস্ত্রি (২২) এর বাড়ি উপজেলার নাজিরপুর ইউপির তাতেরকাঠী গ্রামে। এছাড়া মো. জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ (১৬) এর বাড়ী ভোলা জেলার দক্ষিন আইচা গ্রামে। ওই ঘটনায় বাউফল থানার পেনাল কোড মামলা নং ১, ধারা ৩৯৫,৩৯৭.৩৬৪ রুজু করে ডাকাতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুর দেড়টায় বাউফল থানা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর ও বাউফল থানা অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি