1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে অবৈধ ট্রলির ধাক্কায় যুবক নিহত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

বাউফলে অবৈধ ট্রলির ধাক্কায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪০৪ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলির ধাক্কায় মো.নিজাম রাঢ়ি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ডান পা ভেঙে গুরুতর আহত হয়েছেন তরিকুল ইসলাম (২১) নামে অপর এক যুবক।গত রবিবার উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিজাম রাঢ়ি কাছিপাড়া গ্রামের নাজেম রাঢ়ির ছেলে ও তরিকুল ইসলাম একই গ্রামে শাহাবুদ্দিন আহম্মেদের ছেলে ও সম্প্রতী পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক (এ এস আই) পদে উত্তীর্ণ হয়েছেন।

  প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,নিজাম ও তরিকুল দুই বন্ধু মোটর সাইকেল যোগে কাছিপাড়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল টি নিজাম রাঢ়ির নিজ বাড়ির কাছে পৌছাঁলে দ্রুত গতিতে দুই দিক থেকে আসা দুটি ট্রলি সড়ক ক্রসিং করার সময় নিজাম উদ্দিনের মটর সাইকেলে ধাক্কা লাগলে দুই জনেই ছিটকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত ঘোষনা করেন।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন,এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি