1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে একই পরিবারের ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

বাউফলে একই পরিবারের ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৩২২ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (২০জানুয়ারি) বেলা সারে তিন টার দিকে কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭) ও তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) এবং ছেলে নাভিল ইসলাম (২০)।  পুলিশ সূত্রে জানাযায়, নেছার চৌকিদার ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিলো।  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের ঘরে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় এই দম্পতিসহ তার ছেলেকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের ছেলের মাদক কারবারে সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হয় পুলিশ। পরে ওই দম্পতি ও তার ছেলেকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।  এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে।  প্রসঙ্গত, সম্প্রতি মাদকসহ গ্রেফতার নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি