1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, গণপিটুনিতে একজন ডাকাত নিহত - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে তরমুজে বোঝাই ট্রলার ডাকাতি, গণপিটুনিতে একজন ডাকাত নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৪২ Time View

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে আজ শনিবার (১৫ মার্চ) ভোর রাতে তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় ৮ জন আহত ও জনতার গণপিটনিতে একজন ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনার সময় ৭-৮জনের সশস্ত্র ডাকাত বাহিনী একটি দ্রুতগামী ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীর তালতলা মোহনা থেকে তরমুজবোঝাই একটি ট্রলারকে ধাওয়া করে। ওই ট্রলারে ১০ হাজার পিস তরমুজ ছিল। একপর্যায়ে ডাকাতরা তেঁতুলিয়া নদীর ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তরমুজবোঝাই ট্রলারটির নিয়ন্ত্রণ নেয়। তখন ডাকাতরা ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এসময় আহত এক ব্যক্তি ডাকাতদের মধ্যে একজনকে ঝাপটে ধরে নদীতে ঝাঁপ দিলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। হামলার শিকার আহতরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এর আগেই স্থানীয়রা আটককৃত ওই ডাকাতকে জনতা গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পরায় তার নাম জানা যায়নি। ডাকাতের হামলায় আহতরা হলেন, গলাচিপা উপজেলার  চর কপাল বেরা  এলাকার মৃত্যু হানিফ মাতব্বরের ছেলে শহিদুল মাতব্বর (৫৮),ডাকুয়া গ্রামের নুরইসলাম সরদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ফিরোজ মাতব্বর (৩৭), বারেক মাতব্বর (৪৮), ফরহাত হোসেন (৪৫), হাবু পেশকার (৩৭),ফয়সাল (২৮),ও সেলিম (৫৭)। এদের মধ্যে গুরুতর আহত সহিদুল মাতব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পুলিশ হেফাজতে পটুয়াখালী  মেডিকেল  কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয় বাউফল থানা ওসি তদন্ত আতিকুর রহমান বলেন, একজন ডাকাত সদস্য জনতার গণ পিটুনিতে আহত হয়েছে তাকে সকালের দিকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠানো হয়। পটুয়াখালী চিকিৎসাধীন অবস্থায় আহত ডাকাত সদস্য দুপুরের দিকে মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি