1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৪২৫ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজের হওয়ার ঘটনায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি। পুলিশ সূত্রে জানাযায়,আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে। উদ্ধার মরদেহের পরিধান পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজ পাওয়া যায়। এসব ডকুমেন্টস থেকে প্রাথমিক ভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত মরদেহের ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্রে দে (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে’র ছেলে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১০ দিন পর মঙ্গলবার তার মরদেহ উদ্ধার হয়েছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে মরদেহ’র সুরতহাল করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি