1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

বাউফলে দশম শ্রেনীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩৬০ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নাজনিন জাহান কুমকুম (১৪) নামে এক শিক্ষার্থীর গলায় ফাঁসরত অবস্থায়  ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলের দিকে উপজেলার কালাইয়া উইনয়নের শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। কুমকুম ওই গ্রামের কাঞ্চন খাঁন  বাড়ির  নজরুল খানের মেয়ে। কুমকুম পূর্ব কালাইয়া হাসান ছিদ্দিক মাধ্যমিক বিদ্যালেয়র দশম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন। জানা গেছে,নাজনিন জাহান কুমকুম প্রতিদিনের ন্যায় বিদ্যালয় প্রাইভেট পরে বাড়ীতে আসেন। বাসার সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। বিকেল ৩ টার দিকে পরিবারের লোকজন আঁড়ার সঙ্গে কুমকুমকে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ ওই বাড়িতে যেয়ে কুমকুমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কুমকুমের স্বজনরা জানান,দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কুমকুমকে উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের রিয়াজ চৌকিদারের ছেলে রিয়াদুল ইসলাম তাওসিন। কুমকুম তাওসিনের প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধুমকি দিত। বিষয়টি কুমকুমের মামা তাওসিনের চাচা ও স্কুল কর্তৃপক্ষকে জানায়। এতেও থেমে না যেয়ে আরো ক্ষিপ্ত হয়ে কুমকুম ও তার এক  সহপাঠী একসাথে তোলা ছবির সাথে নোংরা কথা লিখে ফেসবুকে ছড়িয়ে দেয় তাওসিন।

বিষয়টি দেখার পর বাবা-মার সম্মানের দিকে তাকিয়ে চিরকুট লিখে নিজ ঘরে আত্নহত্যা করে কুমকুম। এ ঘটানায় তাওসিনের ফঁাসি দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে। বাউফল থানা ওসি তদন্ত আতিকুর রহমান জানান,এঘটনায় থানায় কোন অভিযোগ দাখিল হয়নি। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি