1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোচালককে হত্যা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার

বাউফলে পিটিয়ে ও ছুরিকাঘাত করে অটোচালককে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৬৬ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে অটোচালক মোঃ সুজন হাওলাদার (৩৫) কে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার আমিরাবাদ বাজারের দক্ষিন পাশে মিজান ফার্মেসীর সামনে এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে। উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের মোঃ নবী আলী হাওলাদারের ছেলে নিহত সুজন হাওলাদার। তিনি শ্রমীকলীগ রাজনীতির সাথে জড়ীত ছিলো বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।  স্থানীয় সূত্রে জানাগেছে, ঘটনার দিন সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সুজন যাত্রী নিয়ে আমিরাবাদ বাজারে যাওয়ার পথে রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনইমূল ইসলাম মিরাজ (৩৫) নেতৃত্বে তার ছোট ভাই মোরসালিন (২৫) ও রাসেল (৩০) সহ ৮ থেকে ১০ জন ছাত্রদল কর্মী সমর্থক তাকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও ছুড়িকাঘাত করে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে পথিমধ্যেই মৃত্যু হয়েছে বলে ঘোষনা করেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি